ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি বন্ধে দানবক্স বসানোর ঘোষণা এনসিপি নেতার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার ২৮ সেপ্টেম্বর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

হাসনাত আবদুল্লাহর পোস্ট অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’

আরও পড়ুন,

তিনি আরও মন্তব্য করেন, সাধারণ মানুষের দেওয়া এক টাকাও হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে। পোস্টে হাসনাত আবদুল্লাহ ১৭ বছর ধরে ‘অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধে ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

এনসিপির এই সংসদ সদস্যের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে ঘোষিত কর্মসূচি কীভাবে পরিচালিত হবে এবং সংগৃহীত অর্থের ব্যবস্থাপনা কীভাবে করা হবে সে বিষয়ে তার পোস্টে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

চাঁদাবাজি বন্ধে দানবক্স বসানোর ঘোষণা এনসিপি নেতার

আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬