ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পাশে বিএনপি নেতা মিথুন রায়

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসভবনে যান মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। শনিবার তিনি হাফিজুর রহমানের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, বিএনপি নেতা মুন্সি নয়নুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, একই দিনে তালখড়ি ইউনিয়নের ছান্দড়া এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানসহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরায় সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পাশে বিএনপি নেতা মিথুন রায়

আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬