ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মেয়ের কথা মনে করে আবেগী ইমরান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

পরিবার থেকে দূরে যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে গিয়ে জন্মদিন উদযাপন করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ সেপ্টেম্বর ছিল এই গায়কের জন্মদিন। বিশেষ দিনটিতে পরিবারকে কাছে না পেলেও ভক্ত, সহকর্মী ও প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিনে যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশন করেন ইমরান। পরদিন লস অ্যাঞ্জেলেসেও ফোবানার আরেকটি অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা রয়েছে তার।

জন্মদিনের অনুভূতি ও প্রবাসে থাকার অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন এই শিল্পী। পরিবার থেকে দূরে জন্মদিন কাটানোর কষ্টের কথা জানিয়ে ইমরান বলেন, বিশেষ করে ছোট্ট মেয়ে ইনায়াকে ছেড়ে এত দূরে থাকা তার জন্য বেশি কষ্টের। তবে ভক্তদের ভালোবাসা, সারপ্রাইজ ও শুভকামনা সেই কষ্ট অনেকটাই ভুলিয়ে দিয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে এই জন্মদিনের সঙ্গে নিজের মেয়েকে পাওয়ার একটি সুন্দর স্মৃতি জড়িয়ে থাকায় দিনটি তার কাছে আরও বিশেষ বলেও উল্লেখ করেন ইমরান।

প্রবাসে থেকেও সহশিল্পী ও আয়োজকদের কাছ থেকে বিশেষ সারপ্রাইজ পেয়েছেন এই গায়ক। নিজের ব্যান্ড ‘কিংস’-এর সদস্যদের পাশাপাশি সংগীতশিল্পী কণা, জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এস এ অলক এবং ‘ফোবানা’র আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইমরান বলেন, পরিবার থেকে দূরে থাকলেও প্রবাসে এসে নতুন একটি পরিবারের মতো ভালোবাসা পেয়েছেন তিনি।

দেশের ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছার জবাব দিতে গিয়ে ইমরান জানান, কনসার্টের ব্যস্ততা ও চাপের মধ্যেও সবার বার্তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। একসঙ্গে সবার মেসেজের উত্তর দিতে না পারলেও প্রতিটি ভালোবাসা তার কাছে পৌঁছেছে বলে জানান তিনি। বর্তমানে প্রায় ২০টি কনসার্ট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরছেন ইমরান মাহমুদুল। ব্যস্ত সূচির মাঝেও প্রবাসী দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা ও প্রার্থনায় নিজেকে সুখী মনে করছেন এই সংগীতশিল্পী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

জন্মদিনে মেয়ের কথা মনে করে আবেগী ইমরান

আপডেট সময় : ০৯:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬