ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার।

সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ কোটি ৭০ লাখ ডলার। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাস ২৮ দিনে দেশে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯৯ কোটি ২০ লাখ ডলার। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈধপথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহও প্রতিফলিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

সেপ্টেম্বরে ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ২০ লাখ ডলার

আপডেট সময় : ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬