বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তর প্রদেশ

- আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৩৭ বার পড়া হয়েছে
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের অতিভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। রোববার ২৭ সেপ্টেম্বর রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী রেকর্ড পরিমাণ বৃষ্টিতে উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে ৫৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি বাড়িঘর।
আরও পড়ুন,
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নে তাসনিম জারা
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় আটক ৩
- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এতে রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি হয়। সরকারি হিসাবে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ এ সময়ে রাজ্যটির স্বাভাবিক গড় বৃষ্টিপাত মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সেখানে বর্ষা মৌসুমে প্রতিবছরই ভারী বৃষ্টি ও ঝড়ের ঘটনা ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দফতর। পরিবেশ বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে।















