ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার সাধারণ বিতর্ক পর্বে দেওয়া এই ভাষণে তিনি বাংলায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও বৈশ্বিক ইস্যু তুলে ধরবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা ও আইনের শাসন এবং জবাবদিহিতার পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিয়ে দেশের অবস্থান গুরুত্ব পাবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা টেকসই উন্নয়ন অর্থনৈতিক সহযোগিতা যুব ও নারীর ক্ষমতায়ন শিক্ষা ও স্বাস্থ্য এবং আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহারের বিষয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন,

এবারের ভাষণটি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য। একই সঙ্গে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি এই বৈশ্বিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।

এর আগে বুধবার রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে সংকট সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার পরিবর্তে বাস্তুচ্যুতির অবসান এবং রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা বলেন। বৈঠকে প্রায় আটটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন,

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান এর আগেও জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের আলোচনায় গুরুত্ব পেয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সংকটের মূল কারণ মোকাবিলা এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে। নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। আজকের ভাষণে বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রযাত্রার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে দেশের অগ্রাধিকারগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আজ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬