ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি
- আপডেট সময় : ০১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৫৬২ বার পড়া হয়েছে
ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও অস্থির হয়ে উঠেছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। যুদ্ধ পরিস্থিতি এবং নতুন করে নৌ-অবরোধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে একদিনেই চার শতাংশের বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
আরও পড়ুন,
- বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর প্রধানমন্ত্রী গেলেন বরিশালে: নাসীরুদ্দীন পাটওয়ারী
- জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি কেন্দ্র স্থানান্তর
- সংসদ ছাড়লেন বিরোধী সদস্যরা
সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২১ ডলার বা ৪ দশমিক ২২ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ০৪ ডলার বা ৪ দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪৫ ডলারে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আবারও নৌ-অবরোধ আরোপের ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়ে যায়। এর প্রভাবেই আন্তর্জাতিক তেলবাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে।
আরও পড়ুন,
এর আগে চলমান সংঘাতের সময় গত মার্চে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। পরে যুদ্ধবিরতির ফলে তা কমে প্রায় ৭০ ডলারে নেমে আসে। তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ আরও তীব্র হলে কিংবা হরমুজ প্রণালিতে চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
















