ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৫৬৭ বার পড়া হয়েছে

‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার—যা ‘আয়নাঘর’ নামে পরিচিত—সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক।মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন, 

ট্রাইব্যুনালে শুনানিকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের বহু মানুষকে তুলে নিয়ে এসব গোপন বন্দিশালায় আটক, নির্যাতন ও গুম করা হয়েছে। মামলার স্বার্থে এসব স্থান সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল পরিদর্শনে সম্মতি দেয়। চিফ প্রসিকিউটর জানান, র‍্যাব-১-এর টিএফআই সেল, ডিজিএফআইয়ের জেআইসি এবং ডিবির কয়েকটি স্থাপনায় কথিত ‘আয়নাঘর’-এর সন্ধান পাওয়া গেছে। এসব স্থাপনা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন, 

তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল সুবিধাজনক সময় নির্ধারণ করে পরিদর্শনের দিন-তারিখ জানাবে। এরপর প্রসিকিউশনকে নোটিশ দিয়ে বিচারক, প্রসিকিউশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হবে। এই পরিদর্শনের মাধ্যমে গুম ও গোপন বন্দিশালা-সংক্রান্ত অভিযোগের তদন্তে নতুন অগ্রগতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

আপডেট সময় : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬