আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের সুবিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের অবৈধ অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা জুসেফের অনুপ্রেরণায় এবং বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে একটি সুসজ্জিত ও বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বন্দর থানা যুবদল সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন,
- সন্দ্বীপের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার
- ওটিটিতে আসছে অপি করিম ও ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’
- দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপির প্রথম স্ত্রী কারাগারে
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন। তিনি বলেন, “স্বৈরাচারী ও নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার বা নৈরাজ্য সৃষ্টি রাজপথে বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চাইলে যুবদল নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।”
সমাবেশে উপস্থিত নেতারা রাজপথে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিলে বন্দর থানা যুবদল ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।













