ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫৭৬ বার পড়া হয়েছে

মেসিদের নিয়ে গুজব!

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল ও ফুটবলারদের বিরুদ্ধে চালানো অপপ্রচার এবং বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এএফএ। ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত ছবি কিংবা প্রমাণহীন দাবির বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

আরও পড়ুন, 

সংস্থাটি জানিয়েছে, কেবল মূলধারার গণমাধ্যম নয়, বরং এক্স—সাবেক টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোকেও আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যেই এএফএর আইনি দল বিতর্কিত পোস্ট, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

আরও পড়ুন, 

এএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলারদের সম্মানহানি কিংবা জাতীয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো যেকোনো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

আপডেট সময় : ১০:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬