ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া বিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার এজেন্ট গ্রেফতার

সাহেব আলী, মাগুরাঃ 
  • আপডেট সময় : ১০:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫৩৭ বার পড়া হয়েছে

জুয়া চক্রের মাষ্টার এজেন্ট গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা মহোদয়ের তত্ত্বাবধানে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে একজন মাষ্টার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

গত ০৯ জুলাই ২০২৬ খ্রিঃ রাত অনুমান ২৩:১০ ঘটিকায় মাগুরা সদর থানাধীন পৌরসভা ০৩ নং ওয়ার্ডের ভিটাসাইর এলাকায় এসআই (নিঃ) তৌফিক আনাম, এসআই (নিঃ) হামিদুল ইসলাম, এসআই (নিঃ) সেলিম মহালদারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে গ্রেফতার করে মোঃ আমিনুল ইসলাম নয়ন (২৪), পিতা- লাল্টু শিকদার, সাং- ভিটাসাইর মারকাজ মসজিদ পাড়া, থানা ও জেলা- মাগুরা। অভিযানে তার নিকট হতে ০৫ (পাঁচ)টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের ০৯ (নয়)টি সিম কার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আরও পড়ুন, 

প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহে বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার তথ্য পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি দেশে-বিদেশে ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার খেলোয়াড়দের মধ্যে আর্থিক লেনদেন করে আসছিল মর্মে প্রমাণ পাওয়া গেছে। তার ব্যবহৃত বিকাশসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট এবং (1XBET) অ্যাপে মোট ৬,৯৪,১৭৭/- (ছয় লক্ষ চুরানব্বই হাজার একশত সাতাত্তর) টাকা সমপরিমাণ অর্থের তথ্য সনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন, 

উদ্ধারকৃত অর্থের উৎস, লেনদেনের প্রকৃতি এবং জুয়ার কার্যক্রমের সাথে সম্পৃক্ততা যাচাই করে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ডিজিটাল ফরেনসিক পরীক্ষা ও আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে অপরাধ দমনে মাগুরাবাসীকে  জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

জুয়া বিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার এজেন্ট গ্রেফতার

আপডেট সময় : ১০:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬