স্ত্রীকে খুঁজে না পেয়ে অভিযোগ স্বামীর, বক্তব্য মেলেনি অপর পক্ষের

- আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫৩৬ বার পড়া হয়েছে
স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে তার অর্থ এই নয় যে স্বামীকে একা ফেলে নিজের একক সিদ্ধান্তে পালিয়ে যেতে হবে। বর্তমান আমাদের সমাজে প্রায়ই দেখা যায়, স্ত্রী পরকীয়া করে অন্যের হাত ধরে স্বামী সন্তান ফেলে রেখে চলে যায়, আবার এও দেখা যায়, বাবার বাড়ির লোকের কু পরামর্শে সাজানো গুছানো সংসার ফেলে রেখে চলে যায়।
আজ এমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায় অভিজাত জীবনযাপন করা একটি পরিবার, স্ত্রীর নাম রুনা লায়লা, পিতা-হাফিজ উদ্দিন তার গ্রামের বাড়ি মাগুরার কুকনা গ্রামে। রুনা লায়লার স্বামীর নাম, মিজান তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে, তাদের আট থেকে দশ বছরের একটি ছেলে সন্তানও আছে, সংসারে কোন অভাব অনটন নাই কারণ মিজান প্রথম শ্রেণীর একজন সরকারি ঠিকাদার, ঢাকা শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন, সবমিলিয়ে মিজান ও রুনা লায়লা দাম্পত্য জীবন বেশ ভালই চলছিল।
আরও পড়ুন,
- গোবরা এলাকায় সেতু ধসে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
- মন্টু মেম্বারের মন্তব্য রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে: রুহুল আমিন সিকদার
- ভারতে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’
হঠাৎ একদিন সুখের ঘরে দুঃখের আগুন জলে উঠলো, প্রতিদিনের ন্যায় গত ২২ জুন ২০২৬ সোমবার মিজান অফিসে যায়, সেদিন মিজানের স্ত্রী রুনা লায়লা সন্তানকে নিয়ে ও বাসায় রাখা নগদ প্রায় ১০ লক্ষ টাকা ও দশ ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে চলে যায় বলে বিষয়টি জানিয়েছেন মিজান।
সারাদিন কর্মব্যস্ততা শেষ করে মিজান বাসায় এসে দেখতে পাই তার প্রিয় পছন্দের সুন্দরী রূপসী জীবন সঙ্গী, স্ত্রী রুনা লায়লা একমাত্র সন্তানকে নিয়ে পালিয়ে চলে গেছে। শুরু হয় খোঁজাখুঁজি এক পর্যায়ে মিজান জানতে পারে তার স্ত্রী রুনা লায়লা মিজানের সংসার করবে না। মিজান অনেকবার তার স্ত্রী রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার স্ত্রী রুনা লায়লার ফোন বন্ধ।
আরও পড়ুন,
- প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান
- বন্যা পরিস্থিতির মধ্যেও সিলেট বিভাগে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসির আইসিটি পরীক্ষা
স্ত্রী রুনা লায়লা বাসা থেকে পালিয়ে চলে যাওয়ার ব্যাপারে মিজান বলেন, বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম, আমাকে সে সহ্য করতে পারছিল না। আমার অনুপস্থিতিতে সম্ভবত সে অন্য কারো সাথে কথা বলে, প্রথম প্রথম আমি ভেবেছিলাম হয়তো কোনো আত্মীয়-স্বজন তাদের সঙ্গে কথা বলে।
কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে সে অন্য একটি ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েছে। আর সে কারণেই হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই মুহূর্তে আমি একাকীত্ব জীবন যাপন করছি এবং বারবার আমার একমাত্র সন্তানের কথা মনে হচ্ছে। রুনার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি |



























