ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিচ্ছিন্নের ব্যাখ্যা চাইলেন দলের আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মাইক থেকে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, 

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় ঘটানো হয়েছে এবং এটি তাদের হত্যার পরিকল্পনার অংশ। তিনি আরও প্রশ্ন তোলেন, সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল এবং এর দায় কার।

নাহিদ ইসলাম সরকারের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে ঘটনার জবাবদিহি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, হামলায় দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

আরও পড়ুন, 

এনসিপির আহ্বায়ক আরও ঘোষণা দেন, জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

বিদ্যুৎ বিচ্ছিন্নের ব্যাখ্যা চাইলেন দলের আহ্বায়ক

আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬