নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা

- আপডেট সময় : ১২:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৫৬০ বার পড়া হয়েছে
নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রতিষ্ঠানটির উপ-সহকারী পরিচালক ডা. শাহাবুজ্জামান। রোববার দুপুরে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রসব ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক গৃহবধূ সকালে একটি ছেলে সন্তান জন্ম দেন। পরে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন,
- সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
- “অবৈধ’’ পানের বাজার বসার কারণে নিত্য দিনে দূর্ভোগে সাধারণ জনগণ
- পাল্টাপাল্টি হামলায় রক্তাক্ত রাশিয়া-ইউক্রেন
এরপর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। দুপুরে ঘটনাটি তদন্ত করতে হাসপাতালে গেলে বিক্ষুব্ধ কয়েকজন ডা. শাহাবুজ্জামানের ওপর হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আত্মরক্ষার চেষ্টা করতে দেখা যায়।
আরও পড়ুন,
- শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
নিহত নবজাতকের পরিবারের দাবি, সময়মতো যথাযথ চিকিৎসা পেলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোর সদর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



























