সংসদ ছাড়লেন বিরোধী সদস্যরা

- আপডেট সময় : ১২:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ৫২১ বার পড়া হয়েছে
জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।সোমবার সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তবে বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে।
কমিটি গঠনের বিরোধিতা করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের রায়কে উপেক্ষা করে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর বিরোধী দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন,
- গোলের পাশাপাশি বিশ্বাসের বার্তা দিচ্ছেন মুসলিম ফুটবলাররা
- ফের ফুঁসে উঠেছে তিস্তা
- শাহ আমানত বিমানবন্দরে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
পরে এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সংসদের কার্যক্রমও সেই সংবিধানের ভিত্তিতেই চলছে। দুটি শপথ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বাইরে আলাদা কোনো শপথের সাংবিধানিক ভিত্তি নেই। তিনি এটিকে অসাংবিধানিক দাবি করে বলেন, সংবিধান সংশোধন না করলে দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়।
আরও পড়ুন,
- বাসন থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
- ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা
- বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ কমিটি রাজনৈতিক দল, বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে। এরপর তাদের সুপারিশের ভিত্তিতে সংসদে ১৮তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। এদিকে সংবিধান সংশোধন নিয়ে সরকার ও বিরোধী দলের অবস্থানকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।






























