ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে মন্তব্য জুবায়ের সরদারকে মেহেদী হাসান দোলনের কড়া জবাব আসল ভাওতাবাজ কে নারায়ণগঞ্জবাসী জানে!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ৫৮৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদারের এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহেদী হাসান দোলন এনসিপি আহ্বায়কের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং তার অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে হুঁশিয়ারি প্রকাশ করেন।

মেহেদী হাসান দোলন তার ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জুবায়ের সরদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে ভাওতাবাজির অভিযোগ এনেছেন।

এর জবাবে তিনি বলেন, আসল ভাওতাবাজটা কে তা নারায়ণগঞ্জবাসী ভালোভাবেই জানে। সে দীর্ঘদিন অয়ন ওসমানের ‘পালিত’ হিসেবে কাজ করেছে। পরবর্তীতে ছাত্রলীগের সাথে বেইমানি করে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিল, সেটাও ছাত্রলীগের সাথে সমঝোতার মাধ্যমে।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে দেশের সংকটকালে সে জাপানে চলে যায়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাপান থেকে এসে টাকার বিনিময়ে এনসিপিতে যোগদান করে। এখন সে বড় বড় কথা বলছে!

ভবিষ্যৎ রাজনৈতিক আচরণের প্রতি ইঙ্গিত করে সাবেক এই ছাত্রদল নেতা আরও সতর্ক করে বলেন, রাজনীতি করতেছেন শুভকামনা সবসময়, সাপোর্ট পাবেন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে ফলো করার চেষ্টা করবেন না। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল চুপচাপ বসে থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২২
  • ৭:৩৭
  • ৫:৩৯

তারেক রহমানকে নিয়ে মন্তব্য জুবায়ের সরদারকে মেহেদী হাসান দোলনের কড়া জবাব আসল ভাওতাবাজ কে নারায়ণগঞ্জবাসী জানে!

আপডেট সময় : ০৭:১৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬