ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আক্কেলপুরে বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতার পদ হারালেন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে অন্যের বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

রোববার রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা, সাংগঠনিক সম্পাদক মো. সামিউল হাসান ইমন ও এম ইউ আহমেদ মোশারফ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার করা হয়।

দলীয় চিঠিতে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২১ জুলাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে সাত দিনের মধ্যে বাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি। পরে তাকে দলের সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

অভিযোগ রয়েছে, রায়কালী গ্রামের চার শতক জমির ওপর নির্মিত একটি দোতলা বাড়ি দখলে নেন মিজানুর রহমান। বাড়িটির মালিক হিসেবে বেলাল হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী শাহনাজ বেগমের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন আত্মগোপনে চলে গেলে এবং পরে তিনিও বাড়ি ছাড়ার পর মিজানুর রহমান বাড়িটি দখলে নেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর রহমান। তার দাবি, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি। তার ভাষায়, তিনি বাড়ি দখল করেননি, বরং নিজেদের জায়গা ফেরত নিয়েছেন।

বহিষ্কারের বিষয়ে তিনি জানান, সিদ্ধান্তের কথা শুনেছেন। তবে সোমবার সকালে বাড়ি থেকে আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন। আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার রানা বলেন, অন্যের বাড়ি দখল করা বড় ধরনের অপরাধ। দলীয় ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আক্কেলপুরে বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতার পদ হারালেন

আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬