ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় অপহরণের অভিযোগের প্রায় ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার

সাহেব আলী, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫০৮ বার পড়া হয়েছে

মাগুরায় অপহরণের অভিযোগের প্রায় ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। তাদের মধ্যে গত প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্কে একপর্যায়ে তারা বাড়ি থেকে পালিয়েছে। এ ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বরুনাতৈল গ্রামের এক নারী গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কান্নারত অবস্থায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে অভিযোগ করেন, তার ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন কিশোরীকে উদ্ধারের জন্য মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে দায়িত্ব দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের নির্দেশনায় সিসিআইসির এসআই অজয় দাসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে মাগুরা জেলা ও খুলনার ডুমুরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত ৩টার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণের অভিযোগে মো. রবিউল মোল্যা (২০) নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ। তিনি মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের বাদশা মোল্যার ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরী ও যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কিশোরী ও ওই যুবক দাবি করেছেন, তাদের মধ্যে গত প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে একপর্যায়ে তারা বাড়ি থেকে পালিয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশু সংক্রান্ত বিষয়গুলো সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মাগুরায় অপহরণের অভিযোগের প্রায় ৯ ঘণ্টার মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার

আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬