ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আতঙ্কে ব্যবসায়ীরা

মাগুরায় দুই রাতে ৭ দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

মাগুরা শহরে মাত্র দুই রাতে সাতটি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে দোকানের শাটার ও তালা ভেঙে নগদ টাকা, কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাগুরা শহরের বেবী প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এক রাতেই ছয়টি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর আগের রাতে শহরের চৌরঙ্গী মোড়ের শিমুল স্টোরেও চুরি হয়।

বৃহস্পতিবার সকালে দোকানে চুরির খবর পেয়ে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ী মোহাম্মদ কবির হোসেন। এসে তিনি দেখতে পান, তার দোকানসহ মোট ছয়টি দোকানের শাটার ও তালা ভাঙা। তার অভিযোগ, চোরেরা দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা এবং বিপুল পরিমাণ কাপড় নিয়ে গেছে।

বেবী প্লাজা মার্কেট কমিটির সভাপতি নান্নু মুন্সি জানান, জেন্স গ্যালারি, নিউ ফ্যাশন, প্লাস পয়েন্ট, বিভা গার্মেন্টস ও মহনা গার্মেন্টসসহ মোট ছয়টি দোকানে চুরি হয়েছে। তার ধারণা, সংঘবদ্ধ একটি চোরচক্র পরিকল্পিতভাবে এসব দোকানে চুরি করেছে। ব্যবসায়ীদের দাবি, এর মাত্র একদিন আগে বুধবার রাতে চৌরঙ্গী মোড়ের শিমুল স্টোরেও চুরির ঘটনা ঘটে। পরপর দুই রাতে একই এলাকায় সাতটি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।

তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত পুলিশি টহল এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

ফুটেজের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি। পরপর দুই রাতে সাত দোকানে চুরির ঘটনায় এখন ব্যবসায়ীদের একটাই দাবি—দ্রুত চোরচক্র শনাক্ত হোক এবং শহরের ব্যবসায়িক এলাকাগুলোতে রাতের নিরাপত্তা জোরদার করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আতঙ্কে ব্যবসায়ীরা

মাগুরায় দুই রাতে ৭ দোকানে চুরি

আপডেট সময় : ১২:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬