ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

সাহেব আলী, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা পরিষদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে শিক্ষক, সমাজকর্মী ও মহিলা পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ বন্ধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন মধুখালী রইছুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ্ত কুমার বিশ্বাস, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিপংকর পাল, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক মিলি ইসলাম, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, প্রশিক্ষণ সম্পাদক ও সমাজসেবক রেশমা আক্তার, জেসমিন ইসলামসহ অনেকে।

মানববন্ধন শেষে মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মধুখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬