ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নিলে কালীগঞ্জে থাকা যাবে না: রাশেদ খান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আজকের পর কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ চলবে না। ঘুষের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কালীগঞ্জে থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক—কালীগঞ্জে এসব হারাম ঘোষণা করা হলো। একই সঙ্গে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

রাশেদ খান বলেন, তিনি নিজে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হলে সাংবাদিকরা যেন তা গণমাধ্যমে তুলে ধরেন। অন্য কোনো নেতা অনিয়মে জড়িত থাকলেও তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। মব বা সংঘবদ্ধ জনতার মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, সরকার মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। কোনো বেসামরিক ব্যক্তি শালিস-বাণিজ্য করতে পারবেন না। অফিস খুলে শালিস করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী ও বিএনপি নেতা হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ঘুষ নিলে কালীগঞ্জে থাকা যাবে না: রাশেদ খান

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬