ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫৫০ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। শনিবার দুপুরে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, পরীক্ষা শেষে একদল পরীক্ষার্থী কেন্দ্রের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় এবং কলেজ প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করে। পরে তারা একটি গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে অধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার উত্তরপত্র নিরাপদে ডাকঘরে পাঠানো হয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আল ভূইয়া জানান, ঘটনায় অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পরীক্ষার্থীদের অভিযোগ ছিল প্রশ্ন কঠিন হয়েছে এবং তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। পরীক্ষা শেষে তারা বিক্ষোভে জড়িয়ে পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ভোলায় এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে ভাঙচুর

আপডেট সময় : ১০:১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬