সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদের শ্রদ্ধা

- আপডেট সময় : ১২:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার সংসদের কার্যক্রম সংক্ষিপ্ত করে তার স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে তার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এরপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা।
আরও পড়ুন,
- ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ
- নাটোরে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা
- সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
শোক প্রস্তাবের ওপর আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন স্বনির্মিত মানুষ এবং গণতন্ত্রের প্রতি তার আস্থা ছিল অটুট। তিনি কখনো নির্বাচনে পরাজিত হননি এবং শেষ দিন পর্যন্ত দলের প্রতি অনুগত ছিলেন। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, কঠিন সময়ে তিনি বহু রাজনৈতিক নেতার পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়েছেন, যা তার নৈতিক দায়িত্ববোধের পরিচয় বহন করে।
আরও পড়ুন,
- সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী
- “অবৈধ’’ পানের বাজার বসার কারণে নিত্য দিনে দূর্ভোগে সাধারণ জনগণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ আইনজীবী জীবনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ একজন রাজনীতিক। প্রথা অনুযায়ী তাকে সংসদ ভবন প্রাঙ্গণেই দাফন করা হবে।আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দেশ একজন দক্ষ সংসদ নেতা, প্রাজ্ঞ আইনজীবী ও সাদা মনের মানুষকে হারিয়েছে। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।






























