ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৬০০ এমএমসিএফডি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

দেশে গ্যাসের উৎপাদন বেড়ে ২ হাজার ৬০০ দশমিক ১ মিলিয়ন ঘনফুট বা এমএমসিএফডিতে দাঁড়িয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে এই উৎপাদন হয়েছে। শনিবার পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ১১৯টি উৎপাদনশীল গ্যাস কূপ রয়েছে। এসব কূপের মোট উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে ২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন হয়েছে ২ হাজার ৬০০ দশমিক ১ এমএমসিএফডি।

দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদন করেছে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো বা আইওসি। তাদের ৪৩টি উৎপাদনশীল কূপের সক্ষমতা ১ হাজার ৬১৫ এমএমসিএফডি। এসব কূপ থেকে উৎপাদন হয়েছে ৮৯১ দশমিক ৫ এমএমসিএফডি গ্যাস। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বা বিজিএফসিএলের ৪৪টি উৎপাদনশীল কূপের সক্ষমতা ৮৫১ এমএমসিএফডি। এসব কূপ থেকে প্রতিষ্ঠানটি উৎপাদন করেছে ৪৮২ দশমিক ৩ এমএমসিএফডি গ্যাস।

বিজিএফসিএলের মধ্যে তিতাস গ্যাসক্ষেত্র থেকে সর্বোচ্চ ৩২৯ দশমিক ৪ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়েছে। এছাড়া হবিগঞ্জ থেকে ১০০ দশমিক ১ এমএমসিএফডি বাখরাবাদ থেকে ২৬ দশমিক ৪ এমএমসিএফডি নরসিংদী থেকে ২২ দশমিক ২ এমএমসিএফডি এবং মেঘনা থেকে ৪ দশমিক ২ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ১৭টি উৎপাদনশীল কূপের সক্ষমতা ১৪৩ এমএমসিএফডি। প্রতিষ্ঠানটি উৎপাদন করেছে ১৪০ দশমিক ৫ এমএমসিএফডি।

অন্যদিকে বাপেক্সের ১৫টি উৎপাদনশীল কূপের সক্ষমতা ১৪৫ এমএমসিএফডি হলেও উৎপাদন হয়েছে ১০৩ দশমিক ৭ এমএমসিএফডি। এদিকে এলএনজি আমদানির মাধ্যমে গ্যাস সরবরাহকারী আরপিজিসিএল ১ হাজার ১০০ এমএমসিএফডি সক্ষমতার বিপরীতে ৯৮২ দশমিক ১ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করেছে। মোট গ্যাস সরবরাহের ৩৭ দশমিক ৮ শতাংশ এসেছে এলএনজি থেকে।

২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদনের পাশাপাশি দেশে ৫ হাজার ৬৯৫ ব্যারেল কনডেনসেটও উৎপাদন হয়েছে। এর মধ্যে আইওসিগুলোর গ্যাসক্ষেত্র থেকে ৪ হাজার ৬৪৯ দশমিক ৭ ব্যারেল বিজিএফসিএল থেকে ৩৭৭ ব্যারেল এসজিএফএল থেকে ৬১১ দশমিক ১ ব্যারেল এবং বাপেক্সের ক্ষেত্রগুলো থেকে ৫৭ দশমিক ১ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

দেশে ২৪ ঘণ্টায় গ্যাস উৎপাদন ২৬০০ এমএমসিএফডি

আপডেট সময় : ০২:২২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬