ওটিটিতে আসছে অপি করিম ও ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’

- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫৬ বার পড়া হয়েছে
ছয় বছর আগে নির্মিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। প্রযোজনায় ছিলেন জসিম উদ্দিন। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।
২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘মায়ার জঞ্জাল’।
আরও পড়ুন,
- দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপির প্রথম স্ত্রী কারাগারে
- মাগুরায় ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
- হরিনাকুণ্ডুতে এক রাতেই ৫ ট্রান্সফরমার চুরি
আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি পেয়েছে বেশ কিছু স্বীকৃতি। ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড অর্জন করে এটি। যুক্তরাজ্যের লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবেও সেরা চলচ্চিত্রের সম্মাননা পায় সিনেমাটি।
এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে ‘মায়ার জঞ্জাল’। সোমবার রাতে সিনেমাটি ওটিটিতে আসার খবর জানিয়েছে চরকি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন।
আরও পড়ুন,
- গ্রেফতারি পরোয়ানা তামিলে প্রথম মাগুরা সদর থানার এএসআই
- মাদরাসার সুপারের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ
- শালিখা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষক বদলি ও পদায়ন নিয়ে ঘুষের হাট বসিয়েছেন টিইও হেনায়ারা খানম
ওটিটিতে মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋত্বিক চক্রবর্তী বলেন, সিনেমাটিতে তার স্ত্রীর চরিত্রে অপি করিম অসাধারণ অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে এই সিনেমার মাধ্যমেই ঋত্বিকের প্রথম পরিচয় ও একসঙ্গে কাজ করা হয়।
মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার ফ্লিপবুক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।

















