ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ শুক্রবার পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল। নতুন সিনেমার মুক্তি উপলক্ষে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। তিনি প্রচার-প্রচারণা, গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন, 

কলকাতার গণমাধ্যমকে জয়া আহসান বলেন, এতদিন সিনেমাটি ছিল তাদের, আর এখন এটি দর্শকদের। তিনি আশা প্রকাশ করেন, দর্শক হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন এবং ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন। মুক্তির প্রথম দিনেই কয়েকটি প্রেক্ষাগৃহে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার খবরেও উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, কৌশিক গঙ্গোপাধ্যায় অত্যন্ত যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এবং অভিনয়শিল্পীরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন,

জয়া আরও বলেন, সব প্রেক্ষাগৃহে যাওয়া সম্ভব না হলেও কয়েকটি হলে দর্শকদের সঙ্গে দেখা করবেন এবং প্রিমিয়ার শোতেও উপস্থিত থাকবেন। ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন মেঘনা চরিত্রে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সম্পর্ক, ভালোবাসা, বিচ্ছেদ ও মানবিক আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতা ও অভিনয়শিল্পীদের।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

ভারতে মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

আপডেট সময় : ১২:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬