ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে হামলা হলে ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫৭০ বার পড়া হয়েছে

ট্রাম্পের সতর্কবার্তা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো উপায়ে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে।

আরও পড়ুন, 

তিনি আরও জানান, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী তেহরানের আশপাশ কিংবা তেহরানের ভেতরের স্থাপনাও থাকতে পারে। এটি প্রথম নয়। এর আগেও গত সপ্তাহে এবং চলতি বছরের এপ্রিল মাসে যুদ্ধবিরতির আগে ট্রাম্প একাধিকবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন।

আরও পড়ুন, 

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটির সেতু, রেল সংযোগ, পানি পরিশোধন কেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্রের মতো বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই নতুন সতর্কবার্তা হরমুজ প্রণালি ঘিরে নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

হরমুজে হামলা হলে ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ১০:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬