কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আপডেট সময় : ১২:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়।
আরও পড়ুন,
- বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন
- তারেক রহমানের সঙ্গে সৌদি প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক
- সেমিফাইনাল হারের পর প্যারিসে অগ্নিসংযোগ ও হামলা
ঘোষিত কমিটিতে ৯ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম ভিপি। একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন সম্পাদকীয় পদেও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন খলিলুর রহমান বিপ্লব। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আহাম্মেদ শোয়েব সোহেল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন নেতা। এছাড়া প্রচার, দপ্তর, আইন, মহিলা, যুব, ছাত্র, শ্রম, স্বেচ্ছাসেবক, তথ্য ও গবেষণা, ধর্ম, মানবাধিকার, স্বাস্থ্য, পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন,
- খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সব দর্শনীয় স্থান
- কালীগঞ্জে যৌথ অভিযানে দেড় লাখ টাকার অবৈধ চায়না দোয়াড়ি জাল জব্দ
কমিটিতে সহ-সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের পাশাপাশি সদস্য পদেও বিপুল সংখ্যক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, নতুন এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে কুমিল্লা মহানগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















