ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? আইনি ব্যাখ্যায় শিশির মনির

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

সংবিধান নিয়ে ব্যাখ্যা দিলেন শিশির মনির

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর বিষয়টি উল্লেখ রয়েছে। তবে গাজী নজরুলের ক্ষেত্রে ঘটেছে ‘বহিষ্কার’। তার মতে, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ ধরে রাখতে পারবেন না।

আরও পড়ুন, 

শিশির মনির আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবে। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন, 

এর আগে রাজধানীর একটি হোটেলে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি? আইনি ব্যাখ্যায় শিশির মনির

আপডেট সময় : ০৯:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬