ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে গঠন করা হয়েছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এই সংসদীয় কমিটি।
আরও পড়ুন,
- এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ৯৫, অনুপস্থিতি ২.৬২ শতাংশ
- আর্জেন্টিনা ম্যাচে দুই হাত তুলে কিসের সংকেত দেখান মিসর কোচ
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণ
১৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— মোহাম্মদ আমান উল্লাহ আমান, এ বি এম আশরাফউদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন, মোহাম্মদ জালালউদ্দিন, ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারি হেলাল, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদিন, মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের আয়-ব্যয়, হিসাব-নিকাশ এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করবে। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশও দেবে এই কমিটি।
আরও পড়ুন,
প্রস্তাব উপস্থাপনের সময় চিফ হুইপ বলেন, সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার মাধ্যমে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

















