ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয়ে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সরকার। উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণের মাধ্যমে গাড়ি কেনার সুবিধাও স্থগিত করা হয়েছে।

বুধবার অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন, 

তবে ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে কেনা যাবে। এছাড়া অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন বা প্রতিস্থাপন করা সব জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিক্যাল হতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ আপাতত বন্ধ থাকবে। তবে বিদেশি সরকার, উন্নয়ন সহযোগী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে প্রশিক্ষণ, স্কলারশিপ, ফেলোশিপ এবং মাস্টার্স বা পিএইচডি অধ্যয়নের জন্য বিদেশ ভ্রমণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন, 

এছাড়া পরিচালন বাজেট থেকে নতুন আবাসিক বা অনাবাসিক ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং থোক বরাদ্দের অর্থ ব্যয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ৭০ শতাংশের বেশি সম্পন্ন হওয়া নির্মাণকাজ এবং বিশেষ ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার বা ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতেই এসব নির্দেশনা কার্যকর করা হয়েছে।সরকার

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন বিধিনিষেধ

আপডেট সময় : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬