‘আয়নাঘর’ পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা

- আপডেট সময় : ০৭:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই এবং ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার—যা ‘আয়নাঘর’ নামে পরিচিত—সেসব স্থাপনা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারক।মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পর এ সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আরও পড়ুন,
- ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
- কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে জালিয়াতির অভিযোগ
- বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ৭ জন গ্রেপ্তার
ট্রাইব্যুনালে শুনানিকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের বহু মানুষকে তুলে নিয়ে এসব গোপন বন্দিশালায় আটক, নির্যাতন ও গুম করা হয়েছে। মামলার স্বার্থে এসব স্থান সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল পরিদর্শনে সম্মতি দেয়। চিফ প্রসিকিউটর জানান, র্যাব-১-এর টিএফআই সেল, ডিজিএফআইয়ের জেআইসি এবং ডিবির কয়েকটি স্থাপনায় কথিত ‘আয়নাঘর’-এর সন্ধান পাওয়া গেছে। এসব স্থাপনা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন,
- যাত্রাবাড়ীর আবাসিক হোটেলে সরকারি কর্মকর্তা মেয়েসহ আটক
- মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান
তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল সুবিধাজনক সময় নির্ধারণ করে পরিদর্শনের দিন-তারিখ জানাবে। এরপর প্রসিকিউশনকে নোটিশ দিয়ে বিচারক, প্রসিকিউশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হবে। এই পরিদর্শনের মাধ্যমে গুম ও গোপন বন্দিশালা-সংক্রান্ত অভিযোগের তদন্তে নতুন অগ্রগতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






























