ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আজই বঙ্গভবন ত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৫৫৬ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে উঠবেন তিনি। ইতোমধ্যে নতুন বাসভবনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করবেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সপরিবারে বসবাস শুরু করবেন। জানা গেছে, কয়েক দিন ধরেই ব্যক্তিগত মালপত্র ধাপে ধাপে গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। একই সঙ্গে বাসাটির প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও শেষ করা হয়েছে।

গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারির পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ রোগে আক্রান্ত হওয়ায় মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়ছেন বলেও উল্লেখ করেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।যদিও তিনি বঙ্গভবনে বসবাস করবেন না, তবে রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য বঙ্গভবনেই অফিস করবেন। এ লক্ষ্যে তার সরকারি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে। ততদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

রাষ্ট্রপতির পদ ছাড়ার পর আজই বঙ্গভবন ত্যাগ করছেন মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ১২:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬