ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ রানার চোটে হতাশ ইয়ান বিশপ

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার গতি ও আগ্রাসী বোলিং ইতোমধ্যেই মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের অনেককে। তাদের মধ্যে অন্যতম ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পেস-সহায়ক উইকেটে নাহিদ রানাকে দেখার অপেক্ষায় ছিলেন বিশপ। তবে সেই প্রত্যাশায় ভাটা পড়েছে চোটের কারণে। পায়ের শিনবোনের ইনজুরিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী এই বাংলাদেশি পেসার।

নাহিদর অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়ান বিশপ লিখেছেন, “নাহিদ রানার জন্য খারাপ লাগছে। আরও অনেক ক্রিকেটপ্রেমীর মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম অস্ট্রেলিয়ায় তাকে বল করতে দেখার জন্য।”

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে না পারলেও চিকিৎসার জন্য আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন নাহিদ রানা। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার শিনবোনের চিকিৎসা করা হবে। বাংলাদেশ দলের আশা, দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরবেন এই গতিতারকা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

নাহিদ রানার চোটে হতাশ ইয়ান বিশপ

আপডেট সময় : ১০:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬