ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: ‘নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার’: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র গাড়িবহরে হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান সরকার চায় না। তাই বিরোধীদলের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে গোলাপগঞ্জ পৌরসভায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাত শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। ঘটনার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সংস্কার বাস্তবায়নে আন্তরিক নয়। তিনি অভিযোগ করেন, অতীতে খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে হামলা হয়েছিল, একই ধরনের হামলা এখন এনসিপির ওপর চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেন।

এদিকে দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, এনসিপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অন্যদিকে বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ করার কর্মসূচি রয়েছে এনসিপির। আগামীকাল শুক্রবারও সিলেটের আরও তিন উপজেলায় একই ধরনের কর্মসূচি পালন করবে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: ‘নতুন রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার’: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৩:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬