এসএসসিতে ইংরেজি ও গণিতেই বেশি অকৃতকার্য শিক্ষার্থী

- আপডেট সময় : ০২:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৫২৬ বার পড়া হয়েছে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ইংরেজি ও গণিতে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিতে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৪ দশমিক ৭ এবং গণিতে ৭৭ দশমিক ১৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৮১ দশমিক ২৯ ও ৮১ দশমিক ৭৫ শতাংশ। যশোর বোর্ডে ইংরেজিতে ৭১ দশমিক ৮৪ এবং গণিতে ৮৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ইংরেজিতে ৭২ দশমিক ২৭ এবং গণিতে ৮০ দশমিক ৫ শতাংশ, বরিশালে ইংরেজিতে ৬৯ দশমিক ২৪ এবং গণিতে ৭৭ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এ ছাড়া সিলেট বোর্ডে ইংরেজি ও গণিতে পাসের হার যথাক্রমে ৬৯ দশমিক ১১ ও ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দিনাজপুরে ৭২ দশমিক ৯১ ও ৭১ দশমিক ৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৬৬ দশমিক ৬৪ ও ৬৯ দশমিক ৬১ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে ইংরেজিতে ৭৯ দশমিক ২১ এবং গণিতে ৬৯ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর কারিগরি বোর্ডে ইংরেজিতে পাসের হার ৯৪ দশমিক ৭৯ শতাংশ হলেও গণিতে তা ৭০ দশমিক ৯২ শতাংশ।
অন্যদিকে, সব শিক্ষা বোর্ডেই আইসিটি বিষয়ে তুলনামূলকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই উল্লেখযোগ্য পতন হয়েছে। বিশেষ করে ইংরেজি ও গণিতে তুলনামূলক দুর্বল ফল শিক্ষার্থীদের ভিত্তিগত দক্ষতা নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।





























