ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। মামলার নথি অনুযায়ী, গত ২১ জুলাই পল্লবী থানায় মামলাটি দায়ের করেন ওবায়দুর রহমান। মামলায় গাজী নজরুল ইসলামসহ আরও চারজনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, এমপি গাজী নজরুল ইসলামের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় বাদীর সংশ্লিষ্টতা রয়েছে—এমন সন্দেহ থেকে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়। এর আগে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ঘটনার পর একই অভিযোগের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের ঘটনায় জড়িত থাকার সন্দেহের কথা উল্লেখ করে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়। এদিকে, ওই ঘটনার পর জামায়াতে ইসলামী জরুরি বৈঠক করে ‘নৈতিক স্খলনের’ অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। এখন হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের পর মামলাটির পরবর্তী আইনি কার্যক্রম কীভাবে এগোয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

হত্যাচেষ্টা মামলায় এমপি গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আপডেট সময় : ১২:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬