ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ কর্মীকে বিদায় সংবর্ধনা

সাহেব আলী, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাক্তন সহকর্মীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২ আগস্ট ২০২৬ তারিখে মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাগুরা সদরের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত ৭৮ জন সহকর্মীকে তাঁদের দীর্ঘ কর্মময় জীবনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গাজী বশির আহমেদ। তিনি বলেন, “বিদায়ী কর্মীরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে তাঁদের এই অসামান্য অবদান প্রশংসনীয়।” তার অফিসের দুয়ার সবসময় খোলা থাকবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান খান, মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্র ক্লিনিক (ম্যাটানি) ডাঃ সোমা সাহা এবং এমসিএইচএফপি (MCH-FP) মেডিকেল অফিসার ডাঃ দোলন ঘোষ।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবসর, বেরইল পলিতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, আসন্ন বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ লতিফা পারভীন।
এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মীদের কর্মজীবনের প্রশংসা করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ অবসর জীবনের জন্য শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এফপিটি বিলাস বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

মাগুরায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৭৮ কর্মীকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১১:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬