ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০০তম জামাতকে সামনে রেখে সাজছে ঐতিহাসিক শোলাকিয়া

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ২০০ বছর পূর্তি উপলক্ষে মাঠের সার্বিক সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে ১৭ কোটি টাকার সমন্বিত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি ঈদে ঐতিহাসিক এই মাঠে লাখ লাখ মানুষ নামাজ আদায় করতে আসেন। সামনে মাঠটিতে ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ আয়োজনকে সামনে রেখে শোলাকিয়ার সার্বিক উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। তিনি জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে সরকারি তহবিল থেকে জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। খুব শিগগিরই উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রকল্পের আওতায় শোলাকিয়া মাঠের সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার নির্মাণ, উন্নত ওজুখানার ব্যবস্থা, সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন এবং মাঠকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষ সকাল ও সন্ধ্যায় হাঁটাচলা করতে পারবেন বলে জানান তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে বলেন, ওমরাহ পালনের সময় সৌদি আরবের আরাফাত ময়দানে এক লাখ নিমগাছের চারা পাঠিয়েছিলেন জিয়াউর রহমান। বর্তমানে সেগুলো বড় বৃক্ষে পরিণত হয়েছে।

সেই ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ ময়দানকে পরিবেশবান্ধব ও ছায়ানিবিড় করতে প্রচুর নিমগাছ রোপণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। পরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে একটি চারা রোপণ করেন তিনি। উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ শোলাকিয়া ঈদগাহ ময়দানে সমবেত হন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

২০০তম জামাতকে সামনে রেখে সাজছে ঐতিহাসিক শোলাকিয়া

আপডেট সময় : ১১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬