ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর টেস্ট ফিরেই সাড়া

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫১৪ বার পড়া হয়েছে

২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছিল অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেই টেস্টে সাড়ে তিন দিনজুড়ে ছিল দারুণ লড়াই। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আয়োজনের পর এবার ডারউইনকে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে স্থানীয় ক্রিকেট কর্তৃপক্ষ। ডারউইনের মারারা স্টেডিয়ামের ড্রপ-ইন পিচও পেয়েছে প্রশংসা। ম্যাচে ১৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি স্থানীয় ক্রিকেট কর্মকর্তাদের আশাবাদী করে তুলেছে।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রতিনিধি গ্যাভিন ডাভি বলেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি ছিল দুর্দান্ত। এমন আয়োজনের পর ডারউইনে আরও টেস্ট ক্রিকেট দেখতে চান তারা। তবে অস্ট্রেলিয়ার দূরবর্তী উত্তরাঞ্চলে টেস্ট আয়োজন বেশ ব্যয়বহুল বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ। এ কারণে ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজনের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

তবে ডারউইন টেস্টে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখে আশাবাদী গ্যাভিন ডাভি। তার আশা, ম্যাচটির সাফল্য নর্দার্ন টেরিটরি সরকারের কাছ থেকে আরও অর্থায়ন পাওয়ার পথ সহজ করবে। এরই মধ্যে আগামী বছরের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে আয়োজনের জন্য ডারউইনকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ডাভি আশা করছেন, ২০২৭ সালের ওই সিরিজের পর নর্দার্ন টেরিটরি সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বসে ভবিষ্যৎ সূচি নিয়ে আলোচনা করা যাবে। তার স্বপ্ন, টানা ছয় বছর ডারউইনে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা। ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে ১৫ হাজারের বেশি দর্শকের সাড়া এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই—সব মিলিয়ে ডারউইনের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

২২ বছর পর টেস্ট ফিরেই সাড়া

আপডেট সময় : ১০:০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬