বৃষ্টিতে আবারও ব্যাহত হতে পারে যান চলাচল

- আপডেট সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ১১টা থেকে কার্যকর হওয়া এ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
- শিরোপা জিতেও বিনয়ের নজির
- গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে: মোরাল প্যারেন্টিং অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী
- মাগুরায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি নগরজীবন, সড়ক যোগাযোগ ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।
এর আগে গত সপ্তাহের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী, ব্যাহত হয় সড়ক যোগাযোগ এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে।
আরও পড়ুন,
- মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: মহিলা আসনের এম. পি. নিপুন রায় চৌধুরী
- বিশ্বকাপ ফাইনাল ঘিরে ট্রাম্প-ইনফান্তিনোকে দুয়ো
নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসের পর আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষ, নৌযান চলাচলকারী এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার আহ্বান জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আবহাওয়া অধিদপ্তর।



























