ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসান হলো জল্পনার, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

নানা আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। বৈঠকের পর তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। পরে নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট হওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি মির্জা ফখরুলের অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছে বিএনপি।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরীর মতে, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত হলেও একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুল সরকারকে পরামর্শ দিতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রাখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. স ম আলী রেজা মনে করেন, সংকটময় সময়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিকের প্রয়োজন রয়েছে। তার মতে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে কার্যকর সমন্বয় থাকাও গুরুত্বপূর্ণ।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাহাবুল হক মনে করেন, রাষ্ট্রপতি হিসেবে জনগণের প্রত্যাশা থাকবে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংকট নিরসনে নিরপেক্ষ ভূমিকা। একই সঙ্গে সংবিধান, আইনের শাসন, মানবাধিকার ও মুক্ত গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রত্যাশাও থাকবে।

সব মিলিয়ে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে বিএনপি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন নেতাকে দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে বসানোর পথ তৈরি করেছে। এখন ২০ আগস্টের ভোটের অপেক্ষা। এরপরই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে দেশের নতুন রাষ্ট্রপতির নাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

অবসান হলো জল্পনার, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬