ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান থেকে ইউএইর দিকে দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে। অপর ক্ষেপণাস্ত্রটি দেশটির আঞ্চলিক জলসীমার ভেতরে গিয়ে পড়ে। এর আগে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দেশটির বাসিন্দাদের সতর্ক করে জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়। ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইউএইসহ বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এর বিপুলসংখ্যক ধ্বংস করা হয়েছে। নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র ইউএইর দিকে ছোড়ার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ইরান থেকে ইউএইর দিকে দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আপডেট সময় : ১১:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬