ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে ইউটিউব তারকা মিস্টার বিস্ট

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

বিয়ে করলেন মিস্টার বিস্ট

বিশ্বখ্যাত ইউটিউবার MrBeast, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর Thea Booysen-কে বিয়ে করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি, আর এটাই ছিল আমার জীবনের সেরা দিন।’

আরও পড়ুন, 

লাখ লাখ ডলারের বিশাল বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে শান্ত পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ফুল ও লেসের নকশায় তৈরি একটি গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার এবং কালো বো-টাই।

আরও পড়ুন, 

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন এই যুগল। সে সময় এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, বড় কোনো অনুষ্ঠানে নয়, বরং একান্ত ব্যক্তিগত পরিবেশেই বিয়ের প্রস্তাব ও বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। জানা যায়, দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে পরিচয় হয় জিমি ও থিয়ার। পরে সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। সম্পর্কের এক বছর পর বিয়ের প্রস্তাব দিলেও থিয়া নিজের স্নাতকোত্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

বিয়ের পিঁড়িতে ইউটিউব তারকা মিস্টার বিস্ট

আপডেট সময় : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬