ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তে পুলিশ

অভিনেত্রী রিধিকার মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু?

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৫২৪ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) নামে এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিলা আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। মিডিয়া অঙ্গনে তিনি রিধিকা নামে পরিচিত ছিলেন এবং বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে থাকতেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থায় তিনি গলায় ফাঁস দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দেখতে পেয়ে হাসিবুর দ্রুত ওই বাসায় পৌঁছে তাকে উদ্ধার করেন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর হাসিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করতেন রিধিকা। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

তদন্তে পুলিশ

অভিনেত্রী রিধিকার মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু?

আপডেট সময় : ১০:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬