ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শিবিরের চার দফা দাবি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি। শাখা সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মুহিউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা স্মারকলিপি দেন।

চার দফা দাবির মধ্যে রয়েছে—দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ঘোষিত সময় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, ভবিষ্যতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করতে স্থায়ী নির্বাচন রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা।

শিবির নেতাদের দাবি, বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও পরবর্তী নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্মারকলিপি দেওয়া শেষে মুহিউদ্দিন খান বলেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও চিরাচরিত প্রক্রিয়া। তবে নির্বাচন কবে হবে, কীভাবে হবে এবং এর বাজেট কোথা থেকে আসবে—এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

তিনি আরও দাবি করেন, পরবর্তী ডাকসু নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ইউজিসিকে এখনো চিঠি দেওয়া হয়নি এবং ডাকসুর জন্য বাজেটও বরাদ্দ করা হয়নি। তাই দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত ও বাজেট চূড়ান্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দাবি আদায় না হলে আন্দোলন কর্মসূচি জোরদারের ইঙ্গিতও দিয়েছেন শিবির সভাপতি। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শিবিরের চার দফা দাবি

আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬